দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তার সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ একই স্থানে কার্যত স্থির অবস্থায় রয়েছে। জনকণ্ঠের প্রতিবেদনে এই তথ্যের কথা জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। পরবর্তীতে এটি আগামী শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা নাগাদ ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।






