সমকাল অনুসারে, ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে ছয়টি পদে নারী প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাশরা নাঈম। বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে তিনি প্রথম নারী যিনি ছাত্র সংসদের সহসভাপতি পদে অধিষ্ঠিত হয়েছেন। নির্বাচনের ফলাফল শুক্রবার ঘোষণা করা হয়।