চ্যানেল ২৪-এর খবর অনুযায়ী, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতের নির্দিষ্ট সময়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এর অংশ হিসেবে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেটে মোটরসাইকেল চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।