বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ফেসবুক ও ইউটিউব ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২২ নভেম্বর) এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।