ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের নীতিমালায় নতুন শর্ত যুক্ত করা হয়েছে। এখন থেকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হতে হলে তার বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। তবে আগের মতো ন্যূনতম শিক্ষার্থী সংখ্যা ও পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর শর্ত বাদ দেওয়া হয়েছে। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইত্তেফাককে সূত্র জানায়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন আরেকটি সভায় নীতিমালাটি চূড়ান্ত করবেন। নতুন খসড়ায় বলা হয়েছে, জনস্বার্থে সরকার যেকোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে এবং খেলার মাঠসহ পর্যাপ্ত উপযুক্ত ভূমি থাকতে হবে। এছাড়া ২০২৬ সালে সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে।






