ঢাকা ট্রিবিউন বাংলার তথ্যানুযায়ী, গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে চুরির অভিযোগে বাবুল বিশ্বাস (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (১৬ নভেম্বর) ভোরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের স্বপন বিশ্বাসের ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা করেন বাবুল। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। এরপর গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে বলে ঢাকা ট্রিবিউন বাংলাকে জানিয়েছে পুলিশ।