ইনডিপেনডেন্ট টিভি জানিয়েছে, রয়টার্সের খবর অনুযায়ী, মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত করার ঐতিহাসিক রায়ে বদলে যাচ্ছে ইসরায়েলের আইনি লড়াইয়ের যৌক্তিকতা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই ভূমিকা গাজা সংক্রান্ত মামলায় ইসরায়েলের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে।

নির্বাচনের ফলাফলের চাপে থাকা ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিচার। আইসিজে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে গণহত্যার অভিযোগ ও রাষ্ট্রের দায়বদ্ধতাকে মূল্যায়নের নতুন আইনি কাঠামো তৈরি করেছে। আইন বিশেষজ্ঞরা খুঁজে পেয়েছেন মিয়ানমারের আত্মপক্ষ সমর্থনের যুক্তিগুলোর সঙ্গে ইসরায়েলের অবস্থানের বেশ কিছু মিল, যা ইসরায়েলের আইনি প্রতিরক্ষার কৌশল ভেস্তে দিতে পারে।

আদালত স্পষ্ট জানিয়েছে, গণহত্যার চেষ্টা সরাসরি আদেশ থেকে নয়, বরং সরকারের কর্মকাণ্ড এবং সামগ্রিক পরিস্থিতি থেকেও অনুমান করা সম্ভব। এছাড়াও সন্ত্রাসবিরোধী অভিযান বা নিরাপত্তার অযুহাত গণহত্যার অভিযোগকে খারিজ করতে পারে না বলে রায় দিয়েছে আদালত। বিশ্লেষকদের মতে, আদালতের এই পদ্ধতি ইসরায়েলের বিপক্ষেও যেতে পারে।