ইত্তেফাক অনুযায়ী, মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে একটি হাতবোমা বিস্ফোরণ ঘটে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতু উত্তর থানার পাশে এই ঘটনা ঘটে।

সন্দেহভাজন হিসেবে ৩২ বছর বয়সী রাসেলকে স্থানীয়রা আটক করে পুলিশকে হস্তান্তর করেন।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, ঘটনাস্থলে ককটেল নয় বরং ছোট একটি হাতবোমা বিস্ফোরণ ঘটেছে।

অবস্থান থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া দিয়ে আটক করেন, পরে পুলিশকে হস্তান্তর করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

অপরাধের সাথে রাসেল জড়িত কিনা তা তদন্তাধীন।