ডেইলি অবজার্ভারের প্রতিবেদন অনুযায়ী, মরক্কো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং চট্টগ্রামের কাফকো থেকে মোট ২ লাখ ৯৫ হাজার টন সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১ লাখ ৫৫ হাজার টন ইউরিয়া, ৮০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন টিএসপি সার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

প্রস্তাব অনুযায়ী, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ আলাদা চালানে ৬০ হাজার টন টিএসপি ও ৮০ হাজার টন ডিএপি সরবরাহ করবে। এছাড়া সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস ৮০ হাজার টন এবং সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ৪৫ হাজার টন ইউরিয়া সরবরাহ করবে। পাশাপাশি কাফকো আরও ৩০ হাজার টন ইউরিয়া সরবরাহ করবে।