জনকণ্ঠের এক মতামত নিবন্ধে বলা হয়েছে, শিক্ষার প্রকৃত সাফল্য কেবল পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না; অর্জিত জ্ঞান যখন দক্ষতা, সৃজনশীলতা ও ভবিষ্যৎ কর্মক্ষমতায় রূপ নেয়, তখনই প্রকৃত সাফল্য আসে।

জনকণ্ঠের মতে, এই প্রেক্ষাপটে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার সরকারি সিদ্ধান্তটি অত্যন্ত সময়োপযোগী। এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মেধার স্বীকৃতিকে আধুনিক প্রযুক্তির ব্যবহারের সুযোগের সঙ্গে যুক্ত করা।