দেশ রূপান্তরের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি দারিদ্র্য হ্রাসের সাফল্য দীর্ঘদিন গুরুত্ব পেলেও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সবার কাছে সমানভাবে পৌঁছায়নি। বর্তমানে দেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জরিপ অনুযায়ী দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ এবং চরম দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ ছিল। তবে বিশ্বব্যাংকের ২০২৬ সালের অক্টোবরের মূল্যায়নে ২০২৫ সালে দারিদ্র্যের হার ২১ দশমিক ৪ শতাংশে পৌঁছানোর কথা বলা হয়েছে। এছাড়া মূল্যস্ফীতি ও দুর্বল শ্রমবাজারের কারণে ২০২৬ অর্থবছরে নতুন করে প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হয়েছে।

কর্মসংস্থানের সংকট ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির নানা ঘাটতির কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, প্রকৃত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর একটি বড় অংশ সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি উত্তরণে প্রকৃত দরিদ্র পরিবার শনাক্তকরণ, উৎপাদনশীল খাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।