চ্যানেল আইর প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পিটার হাসের এই সফরের প্রকৃত কারণ এবং তিনি কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, পিটার হাস ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।
গত শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকায় এসেছেন পিটার ডি হাস। সূত্র জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। তবে এবারের ঢাকা সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।






