জাতিসংঘ সাধারণ পরিষদে মৃত্যুদণ্ড কার্যকরে স্থগিতাদেশের আহ্বান জানিয়ে তোলা একটি প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল বাংলাদেশ। ডেইল অবজারভারের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (১৩ নভেম্বর) এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
মেক্সিকোর উত্থাপিত “মোরটোরিয়াম অন দ্য ইউজ অব দ্য ডেথ পেনাল্টি” শীর্ষক প্রস্তাবটি ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। ভোটাভুটিতে ১৩৩টি দেশ প্রস্তাবের পক্ষে এবং ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। এছাড়া বাংলাদেশসহ মোট ১৬টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।
ভারত ছাড়াও বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান ও কাতার।






