দেশ রূপান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের অর্থনীতি, ঋণ, মূল্যস্ফীতি ও অন্যান্য বিষয়ে তথ্য তুলে ধরেন।
দেশ রূপান্তরকে দেওয়া তথ্যানুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত সরকারের মোট আনুমানিক ঋণের পরিমাণ ছিল ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এছাড়া চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মূল্যস্ফীতি, রাজস্ব আদায়, রপ্তানি ও আমদানির বিভিন্ন চিত্র সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী। ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে লেটার অব ইনটেন্ট দেওয়ার সিদ্ধান্ত এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পুনর্বাসনে ঋণ দেওয়ার কথাও জানান তিনি।






