বাংলা ট্রিবিউন জানায়, দেশের কয়েক স্থানে মঙ্গলবার (১৭ নভেম্বর) বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।






