ঢাকা ট্রিবিউন বাংলা অনুযায়ী, শনি (১৪ নভেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো তারযুক্ত বোমাসদৃশ একটি বস্তু দেখা যায়। বস্তুটি দেখার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা পুলিশকে জানায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছেন। জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, "ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।"






