ঢাকা ট্রিবিউন বাংলা অনুযায়ী, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার ৭ নভেম্বর যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকার ঘোষিত ছুটির কারণে দুই দেশের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে আগামী ৮ নভেম্বর সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।
এদিকে বেনাপোল চেকপোষ্টে আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।






