চ্যানেল ২৪-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম এবং ঋণখেলাপির প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করেছে।

প্রতিবেদনে জানানো হয়, আগের সরকারের আমলে গোপন রাখা বিপুল পরিমাণের খেলাপি ঋণ এখন প্রকাশ্যে আসায় খাতের সংকটের গভীরতা স্পষ্ট হচ্ছে।

এই পরিস্থিতি কাটিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে নতুন বিএনপি সরকারকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে।