কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. হোসেন প্রকাশ বক্কইন্যাকে (২০) গ্রেফতার করা হয়েছে। দৈনিক জনকণ্ঠের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তিনি ওই মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি। বাংলাদেশ সেনাবাহিনী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর একটি যৌথ আভিযানিক দল টেকনাফে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করে।






