সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার একটি রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। বার্তা২৪-এর প্রতিবেদন অনুযায়ী, এ মামলায় সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারসহ মোট ১৯৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত এ মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, বৈঠক অনুষ্ঠিত হওয়া ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ বন্ধ করে দিয়েছে পুলিশ।






