বাসসের তথ্যানুযায়ী, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের পার্শ্ববর্তী লেনিনগ্রাদ অঞ্চলে গত রাতে অন্তত ১৫০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী। বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো মেসেজিং অ্যাপ ম্যাক্সে জানিয়েছেন, উস্ত-লুগা বন্দর এলাকায় এই হামলা চালানো হয় এবং সেখানে কয়েক দফা ড্রোন হামলার পর আগুন ধরে যায়।
এই ঘটনায় তিনজন কর্মী আহত হয়েছেন এবং তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন গভর্নর। এছাড়া ড্রোন হামলার সতর্কতা বর্তমানে প্রত্যাহার করা হয়েছে।






