ইরানের সঙ্গে থাকা সব স্থল সীমান্ত বন্ধ করে দিতে ইরাককে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকা পোস্টের কাছে আসা আলজাজিরার তথ্যানুযায়ী, এই পরিস্থিতিতে ইরাকি কর্মকর্তারা তেহরানে এসে বৈঠক করছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হরমুজে নৌ-অবরোধের পর যুক্তরাষ্ট্র এবার স্থল অবরোধ আরোপ করতে চাইছে। নৌ-অবরোধের পর থেকে ইরান স্থলপথেই পণ্য আমদানি-রপ্তানি করে আসছিল। যুক্তরাষ্ট্র দুটি বাদে বাকি সব সীমান্ত ক্রসিং বন্ধের আনুষ্ঠানিক দাবি জানিয়েছে বলে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন।

এদিকে ইরানের সুপ্রিম লিডারের পরামর্শক মোহাম্মদ মোখবের ইরাককে সতর্ক করে বলেছেন, তারা যেন ইসলামের শত্রু ও ট্রাম্পের হাতিয়ারে পরিণত না হন। এই সম্ভাব্য পদক্ষেপে ইরান উদ্বিগ্ন হয়ে পড়েছে।