ঢাকা, ২১ নভেম্বর (বিএসএস) - যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং নিরবচ্ছিন্ন সামরিক সম্পৃক্ততার মাধ্যমে মুক্ত ও উন্মুক্ত ইন্ডো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছে।
বিএসএস-এর খবর অনুযায়ী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক একটি সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় শুভেচ্ছা জানিয়েছে। এই বার্তাটি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যম প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক জানিয়েছে, ২০২৬ সালে উচ্চপর্যায়ের সামরিক নেতাদের সফর, ল্যান্ড ফোর্স প্যাসিফিক (LANPAC) সম্মেলন এবং এক্সারসাইজ টাইগার লাইটনিংয়ের মতো কার্যক্রমের মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে।
এই সহযোগিতা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী, পারস্পরিক বোঝাপড়া গভীর এবং আঞ্চলিক নিরাপত্তায় উভয়ের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক আরও বলেছে, তারা বাংলাদেশের সাথে সম্পৃক্ততা বাড়ানো এবং নিরবচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমে মুক্ত ও উন্মুক্ত ইন্ডো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার জন্য আগ্রহী।






