ঢাকা টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে।
রোববার বিকাল সাড়ে চারটার দিকে ঘটা এ ঘটনায় ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নেওয়া বিএস ৩৬১ ফ্লাইটটি দ্রুত রানওয়েতে থামানো হয়। পরে ইমার্জেন্সি অ্যাপ্রোনে যাত্রীদের নিরাপদে নামিয়ে নেওয়া হয়।
প্রাথমিক তথ্যের বরাতে জানা যায়, এয়ারবাস এ৩৩০ মডেলের ওই উড়োজাহাজটি উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছিল।






