শক্তিশালী টাইফুন ‘চাম্পি’ উপকূলের কাছাকাছি চলে আসায় বৃহস্পতিবার তাইওয়ান কর্তৃপক্ষ ল্যান্ড ওয়ার্নিং বা জমি সতর্কতা জারি করেছে। ডেইলি অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, এই ঝড়টির কারণে ওই অঞ্চলে ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের একটি বড় যৌথ সামরিক মহড়ায় সূচি বা পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বাসসের এক খবরেও ফ্লাইট বাতিল ও সতর্কতার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের (সিডব্লিউএ) তথ্যের বরাত দিয়ে ডেইলি অবজারভার জানায়, প্রশান্ত মহাসাগরের চলতি বছরের অন্যতম শক্তিশালী এই ঝড়টি একপর্যায়ে ‘সুপার টাইফুনে’ রূপ নিয়েছিল। বৃহস্পতিবার এটি সামান্য দুর্বল হলেও এর কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের (১৪১ মাইল) বেশি রেকর্ড করা হয়েছে।

সিডব্লিউএ জানিয়েছে, ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার (৩২০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি তাইওয়ানের উত্তর-পূর্ব অংশ অতিক্রম করে উত্তর দিকে চীনের দিকে মোড় নেবে।