জাতীয়তাবাদী ছাত্রদল গোপালগঞ্জসহ সারা দেশে নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদিক্ষণ করে শাহবাগে শেষ হয়।
এই সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মনজুরুল আলম রিয়াদ, সাফি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইব্রাহিম খলিল, সোহেল রানা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতা কর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সোর্স: বাংলা ট্রিবিউন






