ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশ্বস্ত সূত্র জানায়, বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে সংসদ ভবনে গিয়ে বৈঠকে বসেন ডা. শফিকুর রহমান। একান্ত এই বৈঠকে দুই শীর্ষ নেতা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।
বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। পাশাপাশি দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়েও তাঁরা একমত হন।
এ ছাড়া জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোতে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।






