চ্যানেল আই অনলাইনের রিপোর্ট অনুযায়ী, পটুয়াখালীর সাংবাদিক সোহরাব হোসেন মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি দ্য ডেইলি স্টারের পটুয়াখালী জেলা প্রতিনিধি এবং পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এমসিডিএফ) পটুয়াখালী জেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।

পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে পটুয়াখালী শহরে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, যেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিবার। শোকবার্তায় মরহুমের আত্মার চিরশান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।