বাংলা ট্রিবিউনের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ে জাতীয় সংসদে প্রতিবেদন আকারে বিলটি উপস্থাপন করা হবে।

রবিবার, ১৫ নভেম্বর, জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় (মুলতবি) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস এম জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো ও মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া, মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তারা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও বৈঠকে অংশগ্রহণ করেন।