চ্যানেল ২৪ জানায়, স্ত্রীর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মিজানুর রহমান আখন্দকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আখন্দ বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গ্রেপ্তারের পর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি তাকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে।