চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, টানা চার সপ্তাহের ঊর্ধ্বগতির পর সোমবার (২৩ নভেম্বর) ভারতের শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। লেনদেন শেষে দেশটির প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি ৫০-এ বড় পতন হয়েছে।

এই পতনের ফলে এক দিনেই বিনিয়োগকারীদের বাজারমূল্য কমেছে ৫ লাখ কোটি রুপির বেশি। মুনাফা তুলে নেয়ার প্রবণতা, ব্যাংক খাতের শেয়ারে ব্যাপক বিক্রি, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা এবং রুপির দরপতন—সব মিলিয়ে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।