দেয়ালে সাজানো আগ্নেয়াস্ত্র, মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হতো অস্ত্র তৈরির ভিডিও, দেয়া হতো বিক্রির বিজ্ঞাপনও। পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলতো ক্রেতাদের সঙ্গে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও দরদাম। এমনই একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে এসআরবি-কুমিল্লা।
এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা যায়। তার নাম আবু মোহাম্মদ তৌকির নেওয়াজ আসিফ। লালমাই উপজেলার ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান-সংশ্লিষ্টদের দাবি, আটক ব্যক্তি কারখানার মূলহোতা। তার মাধ্যমেই অস্ত্রগুলো বিভিন্ন অপরাধী চক্রের কাছে সরবরাহ করা হতো।






