সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিনে খারাপ শুরু করে বাংলাদেশ। বৃষ্টিভেজা দিনে প্রথম ইনিংসে দলটি মাত্র ৯১ রানে অলআউট হয়। ঢাকা পোস্ট অনুযায়ী, এরপর ব্যাটিংয়ে নেমে লিড নেওয়ার একেবারে কাছে ছিল দক্ষিণ আফ্রিকা।
দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা থামে ১ উইকেটে ৮৮ রানে। তবে দুটি উইকেট বাংলাদেশের হাতে থাকতে পারত। ১১তম ওভারে খালেদ আহমেদের বলে জুবায়ের হামজা জীবন পান, যখন প্রথম স্লিপে দাঁড়ানো তাওহীদ হৃদয় ক্যাচটি ছাড়েন। ফলে এক উইকেট নিয়েই দিন শেষ করতে হয় বাংলাদেশকে।
সাম্প্রতিক দুর্দান্ত ফর্মের মধ্যে থাকা হৃদয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ২৪২ রান করে বাংলাদেশের সেরা ব্যক্তিগত পারফরম্যান্স গড়েন এবং ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে করেন ৮২ রান। জোহানেসবার্গে প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পান তিনি, তবে সেঞ্চুরিয়নে অন্যদের মতো ব্যর্থ হন। ৪২ বলে ১৯ রান করেন হৃদয়।
হৃদয়ের ক্যাচ মিস নিয়ে সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা সংবাদ সম্মেলনে বলেন, ‘সে (হৃদয়) ভালোভাবেই ব্যাট করে যাচ্ছিল। আমার মনে হয় ব্যাটিংটা যে ভালো হয়নি, এটা তার মাথায় ঘুরছিল (তাই ক্যাচ মিস করেছে)। বাকি ব্যাটাররাও মনে হয় ব্যাটিংয়ের দুর্দশা নিয়েই চিন্তা করছিল। ব্যাপারটা হতাশাজনক আসলে। তবে আশা করছি সবাই ঘুরে দাঁড়াবে।’
তিনি আরও যোগ করেন, ‘সবাই তো ক্যাচ মিস করে। সে তখনও ব্যাটিংটা নিয়েই ভাবছিল মনে হয়। নিজের শট নিয়েই ভাবছিল। দল হিসেবে সবাই হতাশায় ছিল। এরকম ব্যাটিং তো কারও প্রত্যাশাতেই ছিল না।’
পুরো দলে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করেন। মাহফিজুল ইসলাম রবিন সর্বোচ্চ ২৩ রান করেন, মুমিনুল হক করেন ১৮ রান।
দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে মাকেতা বলেন, ‘আসলে আমাদের জন্য অনেক হতাশাজনক দিন ছিল। স্কোরকার্ড দেখলেই বোঝা যাচ্ছে। ভুল সিদ্ধান্ত নিয়েছি অনেক, কিছু সফট ডিসমিসাল ছিল। এত দ্রুত অলআউট হওয়ার কথা ছিল না। প্রথম টেস্টে আমরা দারুণ প্রস্তুতি নিয়ে এসেছিলাম। সবাই ভালো খেলেছিল। সবাই অনেক নিবেদন দেখিয়েছিল, আমাদেরও ভালো লেগেছে। সেখান থেকেই আগাতে চাইয়েছিলাম। এমন কিছু চাইনি অবশ্যই।’
মাকেতা বলেন, ‘এমন উইকেটে আমাদেরকে আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে। টেকনিক্যাল ব্যাপারটা আছে সবার মাঝেই, আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে সবাইকে। বাংলাদেশ আসলে এখানে অত বেশি টেস্ট ক্রিকেট খেলেনি। এখানে এত দেরিতে টস হওয়ার পর ব্যাটিংয়ে নামতে হয়েছে। আমার মনে হয় মানসিকভাবে ব্যাপারটার জন্য আমার প্রস্তুত ছিলাম না, কিছুটা পিছিয়ে ছিলাম। এসবেরই খেসারত দিতে হয়েছে। ব্যাপারটা অনেক হতাশাজনক।’





