ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে সফল হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রয়টার্সের প্রতিবেদনে এই হামলার তথ্য নিশ্চিত করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট করা যায়নি।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হুথিদের একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি শোধন ও রপ্তানি অবকাঠামোর কিছু অংশ এই অঞ্চলে অবস্থিত।
জেদ্দার প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে লোহিত সাগরের উপকূলে অবস্থিত রাবিগ শহরে বৃহত্তম তেল ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স পেট্রো রাবিঘ অবস্থিত। এটি সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালে যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।
হামলার বিষয়ে সিএনবিসি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।





