ঢাকা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ফেসবুকে ছড়ানো ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতা ওমর ফারুক খান রিপনসহ কয়েকজন ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালানোর পর ওয়েটিং রুমে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

ঢাকা টাইমস জানায়, এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন। পরে ১৫ মিনিট অবস্থানের পর তারা চলে গেলে স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালানো হয়েছে।

অন্যদিকে, ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৮টার দিকে। ঢাকা ট্রিবিউন জানিয়েছে, আক্রমণকারীরা ক্লিনিকের পাশে থাকা বাবরের বাসাবিও ভাঙচুর করেছে। এতে ক্লিনিকে থাকা রোগীরা, যাদের মধ্যে গর্ভবতী নারী ও নবজাতক রয়েছে, দ্রুত সরে পড়েন। ঢাকা টাইমসের বর্ণনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দেখা যায়নি, তবে ঢাকা ট্রিবিউন জানিয়েছে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।