বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টার দিকে এই আগুন লাগার সংবাদ পাওয়া যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে গেলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।