গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদক সেবনের টাকা চেয়ে না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপা৸া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, অর্ণব চক্রবর্তী নিয়মিত মাদক সেবনে করতেন। মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেলে প্রায়ই বাবাকে মারধর করতেন তিনি। পূর্বেও তাকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল। সোমবার রাতে মাদকসেবনের জন্য বাবার কাছে টাকা চান অর্ণব। টাকা দিতে রাজি না হলে লাঠি দিয়ে আঘাত করলে বাবা লভলাল চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তার জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
অন্য খবরের তথ্য
বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের নাম লভলাল চক্রবর্তী (৫৭) এবং তার ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও অর্ণবের মা আভা চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নিয়েছে। বাংলা ট্রিবিউন জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায়।






