চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে আইসিসির সবচেয়ে ছোট সদস্য ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে দূরে অবস্থিত এই ছোট্ট দ্বীপপুঞ্জে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজিত হয়েছে।

নিজেদের মাঠে কোস্টারিকাকে ৬-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে স্মরণীয় সাফল্য অর্জন করেছে ফকল্যান্ডের পুরুষ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্যের ভিত্তিতে এই খবর জানা গেছে।