ডি-থ্রি ট্রফির নিলামে সাব্বির রহমানকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে। এই ক্রিকেটারকে শেষ পর্যন্ত ১ কোটি ২ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। বড় তারকাদের দলে ভেড়ানোর যে ধারা ফরচুন শুরু করেছে, 'বি' ক্যাটাগরির নিলামেও তা অব্যাহত রেখেছে দলটি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেটে মাঠের বাইরের নানা ঘটনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, মাঠের বাইরের আলোচনা এড়িয়ে দলের প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিমন্স বলেন, 'আপনি আমার চেয়ে অনেক বেশি সময় ধরে বাংলাদেশে আছেন। বিশ্ব ক্রিকেটও আমার চেয়ে বেশি সময় ধরে দেখছেন। একটি ম্যাচের আগে কি এই প্রথম এমন অস্থিরতা তৈরি হয়েছে?'
সিমন্স আরও বলেন, প্রতিটি সিরিই গুরুত্বপূর্ণ এবং আসল বিষয় হলো নিজেদের কাজ কীভাবে করছি এবং সিরিজের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছি। মাঠের বাইরের আলোচনা সরিয়ে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে মনোযোগ দিতে চান তিনি।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়ার খবরও উঠে এসেছে সংবাদ মাধ্যমে। সিমন্সের ভাষায়, গত তিন-চার দিনের অনুশীলনে দলের সঙ্গে থাকা ক্রিকেটাররা ভালো করেছেন এবং এবার সাদা বলের ক্রিকেট খেলে আসা সদস্যরা যোগ দেওয়ায় পুরো দলকে একসঙ্গে প্রস্তুত করার পালা।
তবে বাংলাদেশের প্রস্তুতিতে কিছুটা সীমাবদ্ধতা ছিল—ত্রিদেশীয় সিরিজে ব্যস্ত থাকায় সব ক্রিকেটারকে একসঙ্গে অনুশীলনে পাননি কোচ। অন্যদিকে, বাংলাদেশ সফরে এসে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই পার্থক্যকে আদর্শ পরিস্থিতি মনে না করলেও সিমন্সের যুক্তি, বাংলাদেশের ক্রিকেটাররা খেলার মধ্যেই ছিলেন।
বুধবার থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করতে এই সিরিজে ভালো ফল চায় বাংলাদেশ। মাঠের বাইরের আলোচনা সরিয়ে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতেই মনোযোগ দিতে চান সিমন্স।
© চ্যানেল ২৪






