প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে গণতন্ত্র, আইনের শাসন ও অর্থনৈতিক উন্নয়নে দুই দেশের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে জাপানের 'পার্টনারশিপ ফর পাওয়ার এশিয়া' উদ্যোগে ৫ হাজার কোটি ইয়েন (প্রায় ৩২ কোটি মার্কিন ডলার) আর্থিক সহায়তার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। একই সময় আগামী পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন (প্রায় ৬০ কোটি ডলার) বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে, যা প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে বলে জানানো হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও রোবোটিকস উৎপাদনে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। মহাকাশবিজ্ঞান, স্যাটেলাইট প্রকৌশল ও উচ্চগতির রেল যোগাযোগ উন্নয়নেও জাপানের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
রোহিঙ্গাদের জন্য জাপানের মানবিক সহায়তায় কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে স্বেচ্ছা, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের সক্রিয় সম্পৃক্ততা প্রয়োজন।
Source: চ্যানেল আই





