চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের এশিয়া কাপের আগে বাংলাদেশে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশে সবশেষবার ত্রিদেশীয় আসর অনুষ্ঠিত হয়েছিল। সেই আসরে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করেছিল। ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল।