দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে কুইন্সটাউন শহরের স্টার্ডহাম এলাকায় একটি মদের বারে সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে মইনুদ্দিন নামে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী গুলিতে নিহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত মইনুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মইনুদ্দিনের বাসস্থান মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়, তবে তিনি দক্ষিণ আফ্রিকার স্টার্ডহাম এলাকায় মদের বার পরিচালনা করতেন।

হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উৎস: ঢাকা টাইমস।