নেত্রকোণার মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃস্বত্ত্বা করার বহুল আলোচিত চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালামের আদালতে এই মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়।

আগামী ১১ নভেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর জানান, মামলা থেকে মুক্তি পেতে তাঁর ১২-১৫ শতাংশ জমিসহ জীবনের সব সম্পদের বিনিময়েও রাজি বলে জানান তিনি। এই বক্তব্য যুক্তিতর্ক চলাকালে বিচারকের অনুমতি নিয়ে দেওয়া হয়। এই মামলাটি নেত্রকোনা জেলার মদন উপজেলা এলাকার বলে জানা যায়।

Source: চ্যানেল ২৪