ইত্তেফাক সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের আগেভাগেই দেওয়ার প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার পর্যন্ত প্রায় ২৫ কোটি পাঠ্যবই ছাপানো হয়েছে এবং এখনো প্রায় ৬ কোটি বই ছাপার কাজ বাকি রয়েছে।

এনসিটিবির তথ্য অনুযায়ী, আগামী মাসে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মুদ্রণ শিল্প সমিতির তথ্যমতে, ছাপাখানাগুলোর প্রতিদিন ৪০ লাখ পাঠ্যবই ছাপানোর সক্ষমতা রয়েছে এবং আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সব বই সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।