বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবরে বলা হয়, ড. জিয়াউদ্দিন আহমেদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে বদলি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মাহবুবু ফারজানাকে তার অবসর প্রস্তুতিমূলক ছুটির সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।






