শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়িকাহনিয়া কুটেমনি ব্রিজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে সমকাল সূত্রে জানা গেছে, নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ২৮ বছর। ড্রামটি নীল রঙের প্লাস্টিকের এবং মরদেহ অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। নারীর গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় মরদেহ দেখতে পেয়েছেন স্থানীয়রা। তার কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
কূড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নূন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, কেউ তাকে হত্যা করে মরদেহ ড্রামে ভরে সেতুর ওপর থেকে খালে ফেলে দেওয়া হয়েছে।
p>স্থানীয়রা জানান, সকালে ড্রামটি খালের পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর দেওয়া হয় গ্রাম পুলিশকে। ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে গ্রামপুলিশ শ্রীবরদী থানা পুলিশকে খবর দেয়। p>শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।সমকাল সূত্রে জানা গেছে, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তদন্ত শাখার কর্মকর্তা মো. আব্দুল লতিফ বলেন, নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
সূত্র: ইনডিপেনডেন্ট টিভি






