প্রথম আলো জানিয়েছে, সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে সেল্তা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল।
ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি মিস করেন রিয়ালের কিলিয়ান এমবাপ্পে। এরপর জুড বেলিংহামের গোলে সমতায় ফিরেছিল রিয়াল।
বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা কার্লোস এস্পি ৮৫ মিনিটে ‘গোল্ডেন গোল’ করেন। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে এস্পির হেডে বল গোলকিপার রাদুর হাতে লাগলেও ফিরতি শটে গোল ঠেকানো যায়নি।






