বাংলা ট্রিবিউন অনুযায়ী, ২২ নভেম্বর রাশেদ খাঁন ফেসবুকে একটি পোস্টে মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে অর্থ যোগান ও সহিংসতা পরিচালনার অভিযোগ তুলেছেন।

খাঁন বলেন, মাশরাফি নিয়মিত টাকা পাঠায় আ.লীগ ও ছাত্রলীগের নেতাদের এবং সন্ত্রাসীদের দিয়ে সাম্প্রতিক তাণ্ডব চালিয়েছে। তিনি আরও দাবি করেন যে মাশরাফি দুইজন বিএনপির নেতাকে হত্যার নির্দেশনা দিয়েছে।

খাঁন উল্লেখ করেন, মাশরাফির ভক্ত তিনি নিজেও ছিলেন, কিন্তু গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন।

খাঁন বলেন, মাশরাফি ভবিষ্যতে আ.লীগ ফিরবে বলে বিশ্বাস করে এবং মন্ত্রী হওয়ার আশা রাখে।