যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটায় একটি শিশু সকার ম্যাচ চলাকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। চ্যানেল ২৪-এর প্রতিবেদন থেকে জানা যায়, সেখানকার স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে হঠাৎ করে একটি দ্রুতগামী পিকআপ ট্রাক ফুটবল মাঠে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে চ্যানেল ২৪ জানায়, শনিবারের এই দুর্ঘটনায় ৬ বছর বয়সী এক শিশু এবং ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।