রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০তলা ভবনের চতুর্থ তলায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। ঘটনা গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার দেশ রূপান্তরকে জানিয়েছেন, অগ্নিদগ্ধ হয়ে নারী-পুরুষসহ পাঁচজন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।